News71.com
 Bangladesh
 17 Dec 19, 06:44 PM
 116           
 0
 17 Dec 19, 06:44 PM

মোটরসাইকেলে আগুন ।। আগাম জামিন চান বিএনপি’র শীর্ষ নেতারা

মোটরসাইকেলে আগুন ।। আগাম জামিন চান বিএনপি’র শীর্ষ নেতারা

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্ট এলাকায় তিন মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ, মির্জা আব্বাস, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, হাবীন উন নবী খান সোহেলসহ ২১ জন হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) হাইকোর্টের পৃথক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে- জানিয়েছেন আইনজীবী সগির হোসেন লিয়ন। ১১ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়। ১২ ডিসেম্বর মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। তিনি জানান, হাইকোর্ট এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে নাশকতার অভিযোগে শাহবাগ থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে। এক মামলায় আসামির সংখ্যা ৭০ এবং আরেকটিতে ৬৫ জন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ছামসুল রহমান ও এসআই ইদ্রিস আলী বাদী হয়ে বুধবার (১১ ডিসেম্বর) রাতে মামলা দুটি দায়ের করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন