News71.com
 Bangladesh
 17 Dec 19, 06:43 PM
 104           
 0
 17 Dec 19, 06:43 PM

অবৈধ রেলক্রসিং বন্ধে হাইকোর্টের রুল ।।

অবৈধ রেলক্রসিং বন্ধে হাইকোর্টের রুল ।।

নিউজ ডেস্কঃ মানুষের জীবন রক্ষায় ও নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ রেলক্রসিং বন্ধ, বৈধ রেলক্রসিং চিহ্নিত করে ফেঞ্চিংয়ের (বেড়া দেওয়া) কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব বিষয়ে তিন মাসের মধ্যে অগ্রগতি জানাতে স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন একলাছ উদ্দিন ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে একলাছ উদ্দিন ভূইয়া বলেন, চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ২৪ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, রেল সচিব, স্থানীয় সরকার ও সড়ক সচিব, রেলের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন