
নিউজ ডেস্কঃ ভৈরবে এসএ পরিবহনের পার্সেল থেকে অর্ধশতাধিক অবৈধ ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ওয়াকিটকিসহ তাকে আটক করা হয়। র্যাব-১৪ এর ক্যাম্প কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে ওয়াকিটকি আমদানির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৬১টি ওয়াকিটকি, ৬১টি চার্জার ও হেডফোন জব্দ করা হয়। এ ঘটনায় আবুল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামে। কম্পিউটারের যন্ত্রপাতি আমদানির নামে দীর্ঘদিন ধরে সে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি করে আসছিলেন।