News71.com
 Bangladesh
 17 Dec 19, 10:20 AM
 405           
 0
 17 Dec 19, 10:20 AM

সাতসকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোযাত্রী নিহত।।

সাতসকালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোযাত্রী নিহত।।

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন। আরও কমপক্ষে চারজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটনা স্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী হাবিবুর রহমান নিহত হন। এ সময় আহত হন আরও কমপক্ষে চারজন। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। গাড়ি দু’টি থানায় হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন