News71.com
 Bangladesh
 17 Dec 19, 10:16 AM
 131           
 0
 17 Dec 19, 10:16 AM

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন।।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবস উদযাপন।।

নিউজ ডেস্কঃ কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা। কুয়েত দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচালনায় ও রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এর্টাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ জহিরুল ইসলাম খাঁন, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হুসেন মজুমদার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হুসেন খাঁন। উপস্থিত ছিলেন, বিমানের কুয়েত কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল, বাংলাদেশ মিলিটারী কমান্ড টু কুয়েত (বিএমসি) এর কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ কমিউনিটি কুয়েতের বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশীরা। প্রবাসী বাংলাদেশীরা বিশেষ এদিনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শোষণ, বঞ্চনাহীন অসম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক, এবারের বিজয় দিবসের অঙ্গীকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন