News71.com
 Bangladesh
 16 Dec 19, 12:28 PM
 172           
 0
 16 Dec 19, 12:28 PM

শক্তি সঞ্চয় করে সঠিক জায়গায় আঘাত করতে হবে॥মির্জা ফখরুল  

শক্তি সঞ্চয় করে সঠিক জায়গায় আঘাত করতে হবে॥মির্জা ফখরুল   

নিউজ ডেস্কঃবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের মধ্যে সরকারের এজেন্টরা ঢুকে পড়েছে। তারা ভেতরে ঢুকে বিভিন্নভাবে বিভেদ ও পার্থক্য সৃষ্টি করতে চায়। বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করতে চায়। তিনি বলেন, ‘কেউ বিভ্রান্ত হবেন না, আমরা সবাই ঠিক আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমাদের দরকার শক্তি সঞ্চয় করে সঠিক সময় সঠিক জায়গায় আঘাত করতে হবে।’শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে দলের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন