News71.com
 Bangladesh
 16 Dec 19, 12:22 PM
 175           
 0
 16 Dec 19, 12:22 PM

সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে সুসংহত করা যায়নি॥ওবায়দুল কাদের

সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে সুসংহত করা যায়নি॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি। আর রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই। মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, ‘রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই। দলে অনুপ্রবেশকারী হিসেবে কেউ থাকলে আগামী সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেওয়া হবে।’স্বাধীনতাবিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন