News71.com
 Bangladesh
 16 Dec 19, 11:43 AM
 140           
 0
 16 Dec 19, 11:43 AM

আবারও গাজীপুরে ভয়াবহ আগুন, ঝরে গেল ১০ তাজা প্রাণ॥

আবারও গাজীপুরে ভয়াবহ আগুন, ঝরে গেল ১০ তাজা প্রাণ॥

নিউজ ডেস্কঃ বর্তমানে আগুন এক ভয়াবহ আতংকের নাম।ঢাকা শহরে আগুন বার বার চোখে আঙ্গুল দেখিয়ে দিচ্ছে যে আমরা কতটা অনিরাপদ শহরে বসবাস করছি। গত এক বছরে আগুনের মৃত্য ও সম্পদের সীমাহীন ক্ষতি পূবের যেকোন সময়ের চেয়ে অনেক বেশি। গাজীপুরে লাক্সারি ফ্যান তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন দগ্ধ হয়ে মারা গেছেন। আজ রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।কারখানাটি সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের কেশোর্তা এলাকায় অবস্থিত।গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে। খবর পাওয়ার পর দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে ১০জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন