News71.com
 Bangladesh
 15 Dec 19, 06:00 PM
 185           
 0
 15 Dec 19, 06:00 PM

স্বাধীনতার এতদিন পরেও,আজ প্রকাশ হবে বহুল প্রতিক্ষীত রাজাকারদের তালিকা॥

স্বাধীনতার এতদিন পরেও,আজ প্রকাশ হবে বহুল প্রতিক্ষীত রাজাকারদের তালিকা॥

নিউজ ডেস্কঃ অনেক দেরীতে হলেও এখন সময় এসেছে স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা । ১৯৭৫ এর ১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করে পুরো জাতিকে অন্ধকারে রাখা হয়েছিল। যার ফলে জাতির আজ দুটি ধারায় বিভক্ত । আজও আমরা প্রশ্নবিদ্ধ এক মেরুতে স্বাধীনতার স্বাদ লাভ করতে পারিনি । কিন্ত মহান বিজয় দিবসের প্রাক্কালে আজ রোববার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের তালিকা প্রকাশ করবেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। একইসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করবেন তিনি। সচিবালয়-সংলগ্ন সরকারি পরিবহণ পুল ভবনের ৬ তলায় অবস্থিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকাগুলো ঘোষণা করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সূফি আব্দুলস্নাহ হিল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন