News71.com
 Bangladesh
 15 Dec 19, 11:04 AM
 149           
 0
 15 Dec 19, 11:04 AM

জাতীর পিতাকে হত্যার ঘটনায় জিয়া জড়িত ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীর পিতাকে হত্যার ঘটনায় জিয়া জড়িত ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিল বলেই মোশতাক তাকে সেনাপ্রধান করেছিলেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মোশতাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান করল, কারণ মোশতাকের সবচেয়ে বিশ্বস্ত ছিল জিয়া, তাহলে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া যদি জড়িত না থাকবে বা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত না থাকবে বা তার শক্তিতেই তারা যদি এ ঘটনা না ঘটাবে তাহলে মোশতাক কেন জিয়াকে সেনাপ্রধান বানাবে। এটাও তো বড় কথা। বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে গড়ে তোলাই ছিল তাদের উদ্দেশ্য। আর যে কারণে আমাদের যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সমাজের যারা মাথা তাদেরকে হত্যা করে নিশ্চিহ্ন করে এ সমাজটাকে ধ্বংস করতে চেয়েছিল। আর ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা আর মিথ্যা একটা ইতিহাস তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করাই ছিল তাদের উদ্দেশ্য। কিন্তু সত্যকে কেউ কখনো একেবারে মুছে ফেলতে পারে না, আজকে সেটা প্রমাণ হয়েছে সারা বিশ্বে। আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে। আজকের প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ পেয়েছে।

বুদ্ধিজীবীদের নাম কেউ মুছে ফেলতে পারেনি, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসও কেউ মুছে ফেলতে পারবে না। ভবিষ্যতে যেকোনো ষড়যন্ত্রের ব্যাপারে নতুন প্রজন্মকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আরো বলেন, আজ যেসব বুদ্ধিজীবী জীবন দিয়ে গিয়েছেন এদেশের জন্য, ‍যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের নামটাও মুছে ফেলা হয়েছে। যে স্বাধীন দেশ জাতির পিতা দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতাকে সমন্নত রেখে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে সেভাবেই এগিয়ে যাবে। বিশ্বে বাংলাদেশের সবাই যেন মর্যাদা নিয়ে চলতে পারে তাহলে লাখো শহীদের আত্মত্যাগ ও তাদের যে মহান অবদান সেটা শিরধার্য হয়ে থাকবে। বাংলার মাটিতে বার বার মীর জাফরদের জন্ম হয়েছে এবং তারা দেশকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু পারেনি। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে, তারাই জয়ী হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন