News71.com
 Bangladesh
 13 Dec 19, 07:32 PM
 139           
 0
 13 Dec 19, 07:32 PM

নারী-শিশুর ওপর এসিড নিক্ষেপ ।। সাবেক স্বামী আটক

নারী-শিশুর ওপর এসিড নিক্ষেপ ।। সাবেক স্বামী আটক

নিউজ ডেস্কঃ এক নারী ও তার শিশুপুত্রের ওপর এসিড নিক্ষেপ করেছে সাবেক স্বামী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের সারদা ঘোষ রোডে রূপালী আক্তার রূপা (২৫) ও রোহান (৫) এসিড হামলার শিকার হন। এ ঘটনায় ওই নারীর সাবেক স্বামী হাফিজুর রহমানকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে ওই নারীর সাবেক স্বামী এসিড নিক্ষেপ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন