News71.com
 Bangladesh
 13 Dec 19, 01:24 PM
 57           
 0
 13 Dec 19, 01:24 PM

বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক ।।

বেনাপোলে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক ।।

নিউজ ডেস্কঃ ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ২০ হাজার মার্কিন ডলারসহ লাইলী রহমান লাকি (২৭) নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ডলার ও দুইটি মোবাইল উদ্ধার করে কাস্টমস শুল্ক গোয়েন্দা। আটক নারী মাদারীপুর জেলার শিবচর গ্রামের রহমান শরীফের মেয়ে। কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ভারত থেকে ফিরে ওই নারী কাস্টমস স্ক্যান শেষে বের হলে সন্দেহবশত তাকে তল্লাশি করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও দুটি মোবাইল জব্দ করা হয়। বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার কামরুল হোসেন বাংলানিউজকে জানান, জব্দকৃত ডলার ও মোবাইলসহ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন