News71.com
 Bangladesh
 12 Dec 19, 12:25 PM
 100           
 0
 12 Dec 19, 12:25 PM

বিএনপি আদালতকে ভয় দেখাচ্ছে।। ওবায়দুল কাদের

বিএনপি আদালতকে ভয় দেখাচ্ছে।। ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ বেগম জিয়ার জামিন শুনানি সামনে রেখে বিএনপি আদালতকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি বলেন, বিএনপির যে কোনো অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ।  তিনি আরো বলেন, আদালত রায় দেবে। তারা আগুন দিচ্ছে যানবাহনে। বিএনপি আদালতকে ভয় দেখাচ্ছে। বেগম জিয়ার মুক্তিকে কেন্দ্র করে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা আওয়ামী লীগের আছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন