News71.com
 Bangladesh
 12 Dec 19, 12:24 PM
 46           
 0
 12 Dec 19, 12:24 PM

ফকিরাপুলে স্বামী-স্ত্রীর গলিত লাশ উদ্ধার।।

ফকিরাপুলে স্বামী-স্ত্রীর গলিত লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ বাড়ির চিলেকোঠায় স্বামীর লাশটি বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলো এবং স্ত্রীর লাশটি একটি প্লাস্টিকের ড্রামের ভেতর ছিল বলে জানিয়েছে পুলিশ।পুলিশ কর্মকর্তাদের ধারণা, স্ত্রীকে খুন করার পর আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। বুধবার (১১ ডিসেম্বর) রাতে ফকিরাপুলের কোমর পানির গলির ৫৫ নম্বর হোল্ডিংয়ের পাঁচ তলা বাড়ির চিলেকোঠা থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ। স্বামী শহীদ (৩৬) ওই বাড়িরই কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক ছিলেন। তার স্ত্রীর নাম মর্জিনা বেগম (২৪)। পুলিশ জানায় মর্জিনার লাশ একটি প্লাস্টিকের ড্রামের মধ্যে ভেতর ছিল, মুখ ছিল সিমেন্ট দিয়ে আটকানো। শহীদের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। গত দুই তিন দিন ধরে বাড়ির বাসিন্দারা কেয়ারটেকার শহীদকে খুঁজে পাচ্ছিলেন না। তার ঘরও বন্ধ ছিলো। পরে বাড়ির অন্য বাসিন্দারা থানায় তাদের নিখোঁজের সংবাদ জানালে পুলিশ রাত সাড়ে ১০টায় বাড়ির ছাদের কলাপসিবল গেট এবং দরজা ভেঙে চিলেকোঠায় তাদের কক্ষে ঢুকে লাশ দুটি উদ্ধার করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন