
নিউজ ডেস্কঃ ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, লক্ষ্মীদাড়ি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। এসময় সজীব হোসেন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৫৮৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ২৬ লাখ টাকা বলে জানান তিনি।