
নিউজ ডেস্কঃ টানা দ্বিতীয়বারের মতো দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে জনপ্রিয় বেভারেজ ‘স্পিড’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কার্বোনেটেড সফট ড্রিংকস (অল্টারনেটিভ) ক্যাটাগরিতে স্পিডকে এ স্বীকৃতি দেওয়া হয়। এ উপলক্ষে গত শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার ‘লা মেরিডিয়ান’ হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। অনুষ্ঠানে স্পিড প্রস্তুতকারক আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর (বিজনেস ট্রান্সফরমেশন) আবদুল আলীম মুন্সী ও অ্যাসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার মুনতাসির মামুন পুরস্কার গ্রহণ করেন।