News71.com
 Bangladesh
 12 Dec 19, 12:14 PM
 75           
 0
 12 Dec 19, 12:14 PM

সরকারি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশ।।

সরকারি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধের নির্দেশ।।

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্স চালুর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো বাণিজ্যিকীকরণ করা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিষয়টির সমালোচনা করেন।এমন প্রেক্ষাপটে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে সান্ধ্য কোর্স বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে নির্দেশ দেয়া হয়েছে।  ইউজিসির পক্ষ থেকে বুধবার (১১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম সাক্ষরিত নির্দেশনা সম্বলিত একটি চিঠি বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পাঠানো হয়েছে। সান্ধ্য কোর্স বন্ধের কারণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সান্ধ্য কোর্স পাবলিক বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে বিধায় এই ধরনের কোর্সগুলো বন্ধ হওয়া দরকার। সেই সঙ্গে ইউজিসির অনুমোদন না নিয়েই দেশের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ, প্রোগ্রাম ও ইনস্টিউট খুলে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যা বাঞ্ছনীয় নয়। বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ ও পদ সৃষ্টিতে ইউজিসির পূর্বানুমোদন, পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসরণসহ মোট ১৩ দফা নির্দেশনার কথা বলেছে ইউজিসি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন