News71.com
 Bangladesh
 11 Dec 19, 02:21 PM
 101           
 0
 11 Dec 19, 02:21 PM

বিশ্বসভ্যতার ইতিহাসই মানবাধিকার অর্জনের ইতিহাস ।।

বিশ্বসভ্যতার ইতিহাসই মানবাধিকার অর্জনের ইতিহাস ।।

নিউজ ডেস্কঃ প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, বিশ্বসভ্যতার সূচনা প্রায় দশ হাজার বছর আগে মেসোপটেমিয়ায়। এটাই আদিমতম সভ্যতা। সভ্যতার বিকাশ হয়েছে প্রথমে মেসোপটেমিয়া, তারপর মিশর, তারপর চীন, তারপর এই উপমহাদেশ ও পারস্যে । বস্তুত সভ্যতার ইতিহাসই মানবাধিকার অর্জনের ইতিহাস, শ্রেণি সংগ্রামের ইতিহাস, স্বাধীনতা বিকাশের ইতিহাস। মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনে আইন বিভাগের এলএলএম ২৪ ও ২৫তম ব্যাচের উদ্যোগে ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পৃথিবীতে কালে কালে নানাভাবে মানুষের অধিকার হরণ করা হয়েছে। প্রাচীন গ্রীক ও রোম সাম্রাজ্যে দাসপ্রথা, ইউরোপে ভূমিদাসপ্রথা ও আমেরিকা-যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হয়। আমাদের দেশে পরাধীনতার মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী মানুষ তাদের যাবতীয় অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রক্টর আহমদ রাজীব চৌধুরী ও সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রভাষক জাবেদ আরাফাত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন