News71.com
 Bangladesh
 11 Dec 19, 02:18 PM
 75           
 0
 11 Dec 19, 02:18 PM

চকবাজারে বসতঘরে আগুন ।।

চকবাজারে বসতঘরে আগুন ।।

নিউজ ডেস্কঃ  নগরের চকবাজার এলাকায় সেমিপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চকবাজারের চন্দনপুরা এলাকায় পোষ্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ। তিনি  বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপণ করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন