News71.com
 Bangladesh
 11 Dec 19, 02:18 PM
 83           
 0
 11 Dec 19, 02:18 PM

কর দিতে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা ।। অর্থমন্ত্রী

কর দিতে হয়রানি হলে তাৎক্ষণিক ব্যবস্থা ।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ কর দেওয়ার ক্ষেত্রে কেউ হয়রানি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, কর দেওয়ায় কেউ হয়রানির শিকার হলে আমাকে জানাবেন। আমার দরজা সবসময় খোলা আছে।  মঙ্গলবার (১০ ডিসেন্বর) শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৯ উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  অর্থমন্ত্রী বলেন, আমরা কারও ওপর কর চাপিয়ে দেইনি। আমরা ট্যাক্সকে স্বাচ্ছন্দ্যদায়ক করেছি, যাতে সবাই কর দিতে পারেন। আমাদের যা সম্পদ রয়েছে এর যথাযথ ব্যবহার করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাবো। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আব্দুল মান্নান সিকদার। এদিন ভ্যাটপ্রদানে উৎসাহ দিতে ২০১৭-১৮ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে ১৪৪ প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে নয়টি ও জেলা পর্যায়ে ১৩৫টি প্রতিষ্ঠান এই পুরস্কার পায়। জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা এ তিনটি খাতে নয়টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাটদাতা পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে উৎপাদন খাতের তিনটি প্রতিষ্ঠান হলো- স্কয়ার ফরমুলেশনস লিমিটেড, এরিস্টো ফার্মা লিমিটেড ও রসিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট। ব্যবসায় খাতের তিনটি প্রতিষ্ঠান হলো- মেসার্স হ্যামকো করপোরেশন লিমিটেড, এসসি জনসন প্রাইভেট লিমিটেড ও সিমেন্স হেলথ কেয়ার লিমিটেড। সেবা খাতের তিনটি প্রতিষ্ঠান হলো- চিটাগং ওয়্যারহাউস লিমিটেড, কাতার এয়ারওয়েজ ও থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল পাবলিক কোম্পানি লিমিটেড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন