News71.com
 Bangladesh
 11 Dec 19, 10:07 AM
 86           
 0
 11 Dec 19, 10:07 AM

হবিগঞ্জ আ’লীগের সম্মেলনে ৭০০০ কর্মীর জন্য বিরিয়ানি ।।

হবিগঞ্জ আ’লীগের সম্মেলনে ৭০০০ কর্মীর জন্য বিরিয়ানি ।।

নিউজ ডেস্কঃ দীর্ঘ ছয় বছর পর বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে দলের নেতাকর্মীদের মধ্যে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। ক্ষমতাসীন দলের জেলা শাখার এই সম্মেলনে সাত হাজার নেতাকর্মীর জন্য আয়োজন করা হয়েছে দুপুরের খাবার। ১০টি ইউনিটের নেতাকর্মীদের মধ্যে পৃথকভাবে এই খাবার বিতরণ করা হবে। জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত  বলেন, সম্মেলনে সাত হাজার মানুষের জন্য বিরিয়ানি রান্না হচ্ছে। এতে খরচ হচ্ছে প্রায় আট লাখ টাকা। হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে রান্নাবান্নায় বাবুর্চির পাশাপাশি কাজ করছেন শতাধিক নেতাকর্মী। তিনি বলেন, জেলার ১০টি ইউনিটের নেতাকর্মীদের জন্য ১০টি পিকআপ ভ্যানে পৃথকভাবে খাবার রাখা হবে। ইতোমধ্যে প্রতি ইউনিটের চাহিদা অনুযায়ী তালিকা করা হয়েছে। নেতাকর্মীদের কয়েকটি টিম আলাদাভাবে এই খাবার পরিবেশন করবে। সকালের মধ্যেই রান্নাবান্না শেষ হবে বলে আশাবাদী তিনি। এদিকে, সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। সকাল ১১টায় সেখানে সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে বিকেলে কাউন্সিল অনুষ্ঠিত হবে জেলা পরিষদ অডিটরিয়ামে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন