News71.com
 Bangladesh
 10 Dec 19, 11:21 AM
 112           
 0
 10 Dec 19, 11:21 AM

জাপার নবম জাতীয় সম্মেলন উপলক্ষে প্রচার উপ-কমিটির সভা॥

জাপার নবম জাতীয় সম্মেলন উপলক্ষে প্রচার উপ-কমিটির সভা॥

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) নবম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের প্রচার উপ-কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কাকরাইলে অবস্থিত জাপার কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় জাপার নবম জাতীয় সম্মেলনের প্রচার ও প্রসারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলনের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব মনিরুল ইসলাম মিলনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- প্রচার উপ-কমিটির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা আল মাহমুদ, নুরুল ইসলাম ওমর, খুরশেদ আলম খুশু, সৈয়দ ইফতেখার আহসান হাসান, এনাম জয়নাল আবেদীন, শাহাদাৎ কবির চৌধুরী, মুহাম্মদ মাসুদুর রহমান চৌধুরী, মো. শামছুল হুদা মিয়া, লুৎফর রেজা চৌধুরী খোকন, মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, বাহাদুর ইসলাম ইমতিয়াজ এবং জিএম বাবু মন্ডল। এছাড়াও ছিলেন- জহিরুল ইসলাম মিন্টু, আবুল কালাম মজুমদার, জাহাঙ্গীর আলম, এসএম সোবহান, সমরেশ মন্ডল মানিক, জিয়াউর রহমান বিপুল, মো. সাইফুল ইসলাম, মহিউদ্দিন ফরাজী ও হাফেজ মাহমুদুল আনোয়ার প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন