News71.com
 Bangladesh
 09 Dec 19, 06:30 PM
 114           
 0
 09 Dec 19, 06:30 PM

সীমাহীন দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে ॥ মির্জা ফখরুল

সীমাহীন দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে ॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি, শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাট যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। যারা রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শের-ই বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফখরুল। এর আগে বিএনপির সাংস্কৃতিক উইং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদেরকে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। আজ সারাবিশ্বে আন্তর্জাতিক দুর্নীতি দমন তারিখ ঘোষণা করা হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমি এই কথাটা বলতে চাই, আজকে সারাবিশ্বে আন্তর্জাতিক দুর্নীতি দমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশে যে দুর্নীতি সর্বগ্রাসী হচ্ছে- তার বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানো দরকার। মির্জা ফখরুল বলেন, দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি হয় না। সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতির মধ্যে একটি। আর আমাদের দেশে সব জায়গায় দুর্নীতি শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন