
নিউজ ডেস্কঃ ৩৯তম বিশেষ (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৪ হাজার ৪৪৩ জন চিকিৎসককে বরণ করে নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (৮ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে তাদের বরণ করে নেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আরসোলান প্রমুখ।