News71.com
 Bangladesh
 07 Dec 19, 07:08 PM
 80           
 0
 07 Dec 19, 07:08 PM

প্রযুক্তি-ই গড়বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ॥ ড. সাজ্জাদ

প্রযুক্তি-ই গড়বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ॥ ড. সাজ্জাদ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেছেন, প্রযুক্তি আমাদের অংশগ্রহণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করছে। আমরা উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তব। এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে এই প্রযুক্তির কল্যাণে আমরা সমৃদ্ধ, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। যেখানে অস্বচ্ছতা বা দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। শুক্রবার (০৬ ডিসেম্বর) রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘ভিআর কন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রখ্যাত তথ্যপ্রযুক্তিবিদ অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেন, প্রযুক্তিনির্ভর অংশগ্রহণমূলক সমাজে কোনো অস্বচ্ছতা থাকবে না। সবাই কাজের পেছনে ছুটবে। সব কাজই হয়ে যাবে অনলাইনে, মেশিন নির্ভর। অনলাইনে বা মেশিনে ভুল বা দুর্নীতি হওয়ার সুযোগ থাকবে না। অংশগ্রহণমূলক এ সমাজ প্রতিষ্ঠায় আমাদের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

‘সমসাময়িককালে আমাদের ছেলে-মেয়েরা প্রযুক্তিখাতে বেশ ভালো করছে। চতুর্থশিল্পব সামনে, যা হবে ইন্টারনেট অব থিংসকে (আইওটি) কেন্দ্র করে। বিশ্বজুড়ে অর্থনীতির চিত্র পাল্টে দেবে। এক্ষেত্রে আমাদের আট কোটি তরুণকে তৈরি করতে পারে কেবল বিশ্ববিদ্যালয়গুলো-ই। তাদের সে সুযোগ আছে। কারণ তরুণদের দক্ষ করে তোলার মাধ্যমে আমরা দেশে-বিদেশে তথ্যপ্রযুক্তিখাতে নেতৃত্ব দিতে পারবো।’ প্রধানমন্ত্রী ঘোষিত ‘ভিশন ২০৪১’ এর কথা উল্লেখ করে ইউজিসি সদস্য ড. সাজ্জাদ হোসেন বলেন, আমাদের বর্তমান মাথাপিছু আয় ২ হাজার ডলারের মতো। প্রধানমন্ত্রী আমাদের একটা ফ্রেমওর্য়াক দিয়েছেন। সে অনুযায়ী ২০৪১ সালে উন্নত বিশ্বে পৌঁছাতে আমাদের মাথাপিছু আয় প্রায় ১৫ হাজার ডলারের বেশি হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন