News71.com
 Bangladesh
 07 Dec 19, 10:24 AM
 135           
 0
 07 Dec 19, 10:24 AM

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি দল এখন ভারতে॥

সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধি দল এখন ভারতে॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের সীমান্ত সমস্যা নিয়ে বাংলাদেশের জেলা প্রশাসক (ডিসি) ও ভারতের জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার। ছিটমহল, সীমান্তের সীমানা পিলার এবং নদী রক্ষাসহ নানা সমস্যা সমাধানের জন্য ডিসি ডিএম সম্মেলনে যোগ দিতে হিলি ইমিগ্রেশন দিয়ে ভারতের মালদাহ গেলেন ৯ জেলা প্রশাসক সহ ৫৯ জনের একটি প্রতিনিধি দল । এ বছর ভারতের মালদা জেলা শহরে এই জেলা প্রশাসকদের সম্মেলন হবে। মালদা ডিএম কার্যালয়ে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হবে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে হিলি চেকপোষ্টে পাসর্পোট কার্যসম্প্রদান শেষে জয়পুরহাট জেলা প্রশাসক জাকির হোসাইননের নেতৃত্বে সম্মেলনে যোগ দিতে এই প্রতিনিধি দল ভারতে গমন করেন। এসময় ভারতের মালদাহ এডিম অর্নব শাহ নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জয়পুরহাট জেলা প্রশাসক মো. জাকির হোসেইন জানান, সীমান্তের সীমানা পিলার, নদী, রেল, চোরাচালান বিষয় নিয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করতে ভারতে মালদাহ দুই দিনব্যাপী ডিসি ডিএম সম্মেলন যোগ দিতে যাচ্ছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন