News71.com
 Bangladesh
 05 Dec 19, 07:49 PM
 129           
 0
 05 Dec 19, 07:49 PM

বেড়িবাঁধে পোশাক কারখানায় আগুন ॥ নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বেড়িবাঁধে পোশাক কারখানায় আগুন ॥ নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিউজ ডেস্কঃ টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে আশুলিয়ার বেড়িবাঁধের প্রত্যাশা ব্রিজ সংলগ্ন এলাকার অ্যানমটেক্স নামে একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রোমেল বলেন, টঙ্গী ফায়ার সার্ভিস থেকে তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আশপাশে থাকা আরও কয়েকটা স্টেশনকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন