
নিউজ ডেস্কঃ আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ১১ মাস পার হয়ে গেলেও এখনও সুদের হার না কমায় উদ্বেগ প্রকাশ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ-২০১৯ উদ্ধোধনীতে বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি এ উদ্বেগ প্রকাশ করেন। ফজলে ফাহিম বলেন, বর্তমান অর্থমন্ত্রী (আ হ ম মুস্তফা কামাল) দায়িত্ব নেওয়ার ১১ মাস পরে এসে বলছেন, বাংলাদেশে সুদের হার এত বেশি যে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। ১১ মাস উনি কি হাইবারনেশনে ছিলেন। আমাদের প্রশ্ন এই ১১ মাস উনি কী করলেন ব্যাংকিং সেক্টরের রিস্ট্রাকচারিংয়ের ব্যাপারে। এফবিসিসিআই সভাপতি বলেন, যখন ব্যবসায়ীদের কাছ থেকে এই উদ্বেগের কথাগুলো উঠে আসছে, তখনই উনি বক্তব্য দিলেন। হয়তো আবার নেক্সট ছয়মাস হাইবারনেশনে চলে যাবেন। এগুলো দুঃখজনক। আমরা মনে করি এই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে হলে সম্মিলিতভাবে চ্যালেঞ্জেস গ্রো করতে হবে।
এনবিআরের সহযোগিতার ঘাটতি এবং পেশাগত অযোগ্যতা খুবই দৃশ্যমান উল্লেখ করেছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি সিরামিক এক্সপোর মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান অনুপুস্থিত থাকায়ও ক্ষোভ প্রকাশ করেছেন। অনুপুস্থিত থাকার কারণ হিসেবে তিনি বলেছেন, সিরামিক শিল্পের জন্য আমদানিকারকদের কাঁচামালের ম্যাটেরিয়ালে থাকা ৩০ শতাংশ ময়েশ্চারেরও ট্যাক্স দিতে হয়। এটা একটা... এ ব্যাপারে আসলে আমার কোনো মন্তব্য নেই। সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হয়। এগুলো বসে নতুন লোকাল ইন্ডাস্ট্রিকে প্রটেক্ট করার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশে নতুন লোকাল ইন্ডাস্ট্রি বাড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এসডিটি।