News71.com
 Bangladesh
 05 Dec 19, 06:43 PM
 109           
 0
 05 Dec 19, 06:43 PM

বাজারে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন নিয়ে এলো ফ্রিডম॥  

বাজারে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন নিয়ে এলো ফ্রিডম॥   

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন নেটওয়ার্ক স্থাপন করলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। বুধবার (০৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন নেটওয়ার্ক স্থাপন করলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম ও ডাকসু আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস-এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ এবং ব্যবসায় অনুষদের ডীন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। কামরুল হাসান বলেন, বাংলাদেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে দীর্ঘদিন ধরে কাজ করছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। এই ভেন্ডিং মেশিন নেটওয়ার্কের মাধ্যমে ফ্রিডম আরও সুলভে এবং সহজলভ্যভাবে নারীদের পাশে থাকতে পারবে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন উচ্চ গুণগতমানের কারণে এ দেশের নারীদের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড। পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষায় নারীদের সচেতন করার জন্য ফ্রিডম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং গার্মেন্টস-এ নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন পেশা-বয়সের নারীদের প্রয়োজন অনুযায়ী ফ্রিডমের রয়েছে নানা ভ্যারিয়েন্টের প্রোডাক্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন