News71.com
 Bangladesh
 05 Dec 19, 06:41 PM
 105           
 0
 05 Dec 19, 06:41 PM

রাজশাহীর ৯০ শতাংশ দোকানে এখনও তামাকের অবৈধ বিজ্ঞাপন॥দেখার কেউ নেই

রাজশাহীর ৯০ শতাংশ দোকানে এখনও তামাকের অবৈধ বিজ্ঞাপন॥দেখার কেউ নেই

নিউজ ডেস্কঃ চলতি বছরের ১৭ সেপ্টেম্বর রাজশাহী মহানগরীতে তামাক কোম্পানিগুলোর পরিবেশক ও মালিকদের সব ধরনের তামাকের বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করেছিল জেলা প্রশাসন। কিন্তু এখনও মহানগরীর তামাকপণ্য বিক্রির ৯০ শতাংশ দোকানে প্রদর্শিত হচ্ছে তামাকের বিজ্ঞাপন। বুধবার (০৪ ডিসেম্বর) মহানগরীর এক রেঁস্তোরার সম্মেলন কক্ষে দাতা সংস্থা ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের (সিটিএফকে) সহযোগিতায় রাজশাহীর উন্নয়ন ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) পরিচালিত ‘তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার, প্রণোদনা ও পৃষ্ঠপোষকতা’ শীর্ষক এক জরিপের প্রতিবেদন উপস্থাপনের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) রাজশাহী বিভাগীয় সমন্বয়ক শরীফ সুমন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, এডিসির ডিরেক্টর (ফিন্যান্স) পংকজ কর্মকার, প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রাণী বিশ্বাস, আনোয়ার হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগরীর দু’হাজার ৭৩৬টি তামাকপণ্য বিক্রির দোকানের মধ্যে দ্বৈবচয়নের ভিত্তিতে ৪২৪টি দোকান পরিদর্শনের মাধ্যমে এ জরিপ করা হয়। এর মধ্যে ৯০ শতাংশ দোকানেই তামাকপণ্যের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন