News71.com
 Bangladesh
 05 Dec 19, 11:38 AM
 323           
 0
 05 Dec 19, 11:38 AM

মোটরযান নবায়ন বিআরটিএ’র যেকোনো সার্কেলে॥

মোটরযান নবায়ন বিআরটিএ’র যেকোনো সার্কেলে॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যেকোনো সার্কেল থেকে মোটরযানের ফিটনেস নবায়ন করার সুযোগ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে গত ১ ডিসেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতদিন বিআরটিএ’র এক সার্কেলে নিবন্ধন করা মোটরযান অপর সার্কেলে ফিটনেস নবায়ন করার সুযোগ ছিল না। এতে ফলো মোটরযান মালিকদের সমস্যা হতো। এ বাধা তুলে দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন- ২০১৮ ধারা ১২৪ (১) খ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিআরটিএ’র যেকোনো সার্কেল থেকে রেজিস্ট্রেশন করা মোটরযানের ফিটনেস নবায়ন যেকোনো সার্কেল থেকে করার সুযোগ দেওয়া হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন