News71.com
 Bangladesh
 05 Dec 19, 11:30 AM
 804           
 0
 05 Dec 19, 11:30 AM

শুরু হচ্ছে মুজিববর্ষ॥ কাউন্টডাউন শুরু ১০ জানুয়ারি

শুরু হচ্ছে মুজিববর্ষ॥ কাউন্টডাউন শুরু ১০ জানুয়ারি

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে দেশজুড়ে কাউন্টডাউন (ক্ষণগণনা) শুরু হবে আগামী ১০ জানুয়ারি। এর আগে কাউন্টডাউনের সময় ৮ ডিসেম্বর নির্ধারণ করা হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওইদিন এ কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জন্মশতবার্ষিকীর কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত ওই সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উদযাপন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আগামী বছরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ওইদিন থেকেই তার জন্মশতবার্ষিকী উদযাপনের কাউন্টডাউন শুরু হবে। কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন। মতবিনিময় সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ। আমরা তার প্রতি যথাযথ সম্মান রেখে এ অনুষ্ঠান উদযাপন করতে চাই। অনুষ্ঠান উদযাপনে গণমাধ্যম সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন