News71.com
 Bangladesh
 04 Dec 19, 11:41 AM
 116           
 0
 04 Dec 19, 11:41 AM

যাত্রীর অভিযোগ শুনতে স্টেশনে যাবেন রেলকর্মকর্তারা॥

যাত্রীর অভিযোগ শুনতে স্টেশনে যাবেন রেলকর্মকর্তারা॥

নিউজ ডেস্কঃ যাত্রীর অভিযোগ শুনতে প্রত্যেক স্টেশন সরেজমিনে পরিদর্শন করবেন রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) থেকে এক সপ্তাহ এ পরিদর্শন চলবে। রেলপথ মন্ত্রণালয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০১৯’ শিরোনামে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করবেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সপ্তাহ সেবা ও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন কার্যক্রম চালানো হবে। ‘রেলওয়েতে সমস্যা কী আছে, সমস্যার সমাধান কীভাবে করা যায়-এসব বিষয়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলবে টিমগুলো।’ তিনি বলেন, যাত্রীর সুবিধা-অসুবিধা জানতে ট্রলি করে প্রত্যেক স্টেশনে গিয়ে যাত্রীর সঙ্গে কথা বলবেন রেলকর্মকর্তারা। যাত্রীর অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নোট করে তা সমাধানের ব্যবস্থা করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন