News71.com
 Bangladesh
 03 Dec 19, 07:57 PM
 120           
 0
 03 Dec 19, 07:57 PM

কারাবন্দি খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ অবশ্যই আছে ॥ ড. কামাল হোসেন

কারাবন্দি খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ অবশ্যই আছে ॥ ড. কামাল হোসেন

নিউজ ডেস্কঃ উচ্চ আদালত থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জামিন পাওয়ার সুযোগ আছে বলে মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকেলে মতিঝিলে নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার যে মামলার শুনানি চলছে, সেই মামলায় তার জামিন পাওয়ার সুযোগ আছে কিনা, এমন প্রসঙ্গে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, সুযোগ অবশ্যই আছে, সুযোগ অবশ্যই আছে। এর থেকে পরিষ্কার করে আর কী বলবো?

অপর এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। আজকের সভায় স্পষ্টভাবে আলোচনা হয়েছে। আমাদের লিখিত বক্তব্যে সব আছে। এর আগে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ড. কামাল হোসেনের সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের সভা অনুষ্ঠিত হয়। সভায় কারাবন্দি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কারাগারে দীর্ঘ ৬৬৪ দিন বন্দি করে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন