
নিউজ ডেস্কঃ মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে ১ হাজার ১৯৭ কোটি টাকা শুল্ক ফাঁকি ও অর্থ পাচার মামলার মূল আসামি দিদারুল আলম টিটু ও তার সহযোগীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রাজধানীর বিজয়নগর থেকে তাদের গ্রেফতার করা হয়। এক সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক জানান, আটক দিদারুল আলম তার সহযোগিদের নিয়ে তিনটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ১২১টি কনটেইনারে বিপুল পরিমাণ মদ, সিগারেট ও ফটোকপিয়ার মেশিন আমদানি করেছে। যদিও আমদানির জন্য খোলা ঋনপত্রে পোল্ট্রি ফিড মেশিনারি আমাদানির ঘোষণা ছিল। এই চক্রটি যাবতীয় দলিল ও ব্যাংকের সিল জাল করে ২০১৭ সাল থেকে এসব পণ্য আমদানি করে আসছে।