News71.com
 Bangladesh
 03 Dec 19, 11:04 AM
 89           
 0
 03 Dec 19, 11:04 AM

১১ দফা দাবিতে রাজশাহীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ।॥

১১ দফা দাবিতে রাজশাহীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ।॥

নিউজ ডেস্কঃ জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী পাটকল শ্রমিকরা। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মিলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন পাটকল শ্রমিকরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় মিলগেটে গিয়ে সম্পন্ন হয়। এরপর মিলগেটে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ সামবেশ করেন পাটকল শ্রমিকরা। সমাবেশ থেকে শ্রমিকরা জাতীয় মঞ্জুরী কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারির সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি জানান। রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন- রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক হোসেন, সহ-সভাপতি আব্দুল আলীম, মাসুদ রানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন