News71.com
 Bangladesh
 01 Dec 19, 12:14 PM
 140           
 0
 01 Dec 19, 12:14 PM

স্ত্রীর দায়ের করা মামলায় জনপ্রশাসনের অতিরিক্ত সচিব গ্রেপ্তার॥

স্ত্রীর দায়ের করা মামলায় জনপ্রশাসনের অতিরিক্ত সচিব গ্রেপ্তার॥

নিউজ ডেস্কঃ যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেইলি রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মো. শামীম জানান, স্ত্রী ডা. ফাতেমা জাহানের দায়ের যৌতুক ও নির্যাতনের মামলায় অতিরিক্ত সচিব জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ফাতেমা জাহান রমনা থানায় মামলাটি দায়ের করেন। যার নম্বর ২০। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে জিজ্ঞাসাবাদের জন্য জাকির হোসেনকে আদালতে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন