
নিউজ ডেস্কঃ বিদেশে উচ্চ শিক্ষার জন্য নেয়া শিক্ষা ছুটির সময় পার হওয়ার পর বারবার তাগাদা দেয়া সত্বেও সংশ্লিষ্ট বিভাগে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া দুই কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গত বুধবার (২৯ নভেম্বর) রাতে সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়। চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল শামসুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।