News71.com
 Bangladesh
 28 Nov 19, 07:37 PM
 191           
 0
 28 Nov 19, 07:37 PM

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার॥

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা থেকে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের চরকাশেম গ্রামের লোকালয় থেকে সাপটিকে উদ্ধার করা হয়। পরে সেটি গহিনখালী সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়। বন বিভাগ জানায়, বুধবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার চরকাশেম গ্রামের লোকালয়ের একটি গাছে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ দেখে ধরে ফেলে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের স্থানীয় কর্মীরা। পরে সন্ধ্যায় রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সাপটি হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত সাড়ে ৯টায় মাদারবুনিয়া ক্যাম্পের আওতাধীন গহিনখালী সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয়। এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অজগরটি উদ্ধার করে তাৎক্ষণিক সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন