News71.com
 Bangladesh
 28 Nov 19, 11:30 AM
 126           
 0
 28 Nov 19, 11:30 AM

হলি আর্টিজান হামলার বিচার একটি মাইলফলক ॥ যুক্তরাষ্ট্র

হলি আর্টিজান হামলার বিচার একটি মাইলফলক ॥ যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ আলোচিত হলি আর্টিজান হামলার বিচার বাংলাদেশের জন্য মাইলফলক স্বরূপ বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এ হামলার পুরো তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত বোধ করছে বলেও জানায় দেশটি। বুধবার ( ২৭ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিচার সমাপ্ত হওয়ার বিষয়টি লক্ষ্য করেছে। এ রায়ের ফলে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে। ‘এ বিচার বাংলাদেশের জন্য মাইলফলক স্বরূপ। যুক্তরাষ্ট্র এ হামলার পুরো তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত।’ বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদ বিরুদ্ধে লড়াই, বিশেষ করে আইনের শাসন পরিস্থিতির উন্নয়নে আমরা বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এ মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণ্য ওই সন্ত্রাসী হামলার মোকাবেলায় হতাহত বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতিও পুনরায় গভীরতম শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন