News71.com
 Bangladesh
 28 Nov 19, 11:28 AM
 60           
 0
 28 Nov 19, 11:28 AM

১৬ দফা দাবিতে শাবি প্রশাসনকে আল্টিমেটাম॥

১৬ দফা দাবিতে শাবি প্রশাসনকে আল্টিমেটাম॥

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রশাসনকে ১৬ দফা দাবিতেআল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শিক্ষার্থীরা। দাবিগুলোর প্রথম ছয় দফায় রয়েছে- ক্যাম্পাসে সর্বাত্মক গণতান্ত্রিক পরিবেশে নিশ্চিত করা, আসন্ন তৃতীয় সমাবর্তন উপলক্ষে হল বন্ধের ঘোষণা প্রত্যাহার করা ও বছরের ৩৬৫ দিনই আবাসিক হলগুলো খোলা রাখা, ছেলে ও মেয়েদের হলে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে বৈষম্য না করা, ক্যাফেটেরিয়ার খাবারের মান বাড়িয়ে দাম কমানো, টংগুলোতে খাবার বিক্রির অনুমতি দেওয়া ও দোকানগুলো খোলা রাখার ক্ষেত্রে সময় নির্ধারণ করে না দেওয়া, রাত ১০টা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরি খোলা রাখা, একাডেমিক সময়সীমার পরও একাডেমিক ভবনগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু কক্ষকে রিডিংরুম হিসেবে বরাদ্দ দেওয়া, সংগঠনগুলোকে ভেন্যু বরাদ্দের ক্ষেত্রে কোনোপ্রকার অর্থ না নেওয়া এবং পক্ষপাতদুষ্ট আচরণ না করা। এসব দাবি মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী ৪ ডিসেম্বর (বুধবার) পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন