News71.com
 Bangladesh
 27 Nov 19, 07:17 PM
 212           
 0
 27 Nov 19, 07:17 PM

চার প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী॥  

চার প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী॥   

নিউজ ডেস্কঃ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণসহ (তৃতীয় ধাপ) গুরুত্বপূর্ণ চারটি প্রকল্পের নির্মাণ কাজ দ্রুত শেষ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন করছে এমন প্রকল্পগুলোর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি চাই এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে।’ বাকি তিন প্রকল্প হচ্ছে- অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প, মুজিবনগর স্বাধীনতা যুদ্ধ স্মৃতি কমপ্লেক্স প্রকল্প এবং ৩৬০ ডিগ্রি প্যানোরোমা বাংলাদেশ প্রকল্প। এ সময় মু্ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই-এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি প্রকৌশলী এ এস এম আমিনুর রহমান উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাস্কর হাশেম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অেধ্যাপক নিসার হোসাইন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন