News71.com
 Bangladesh
 27 Nov 19, 07:14 PM
 179           
 0
 27 Nov 19, 07:14 PM

কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন॥

কর্ণফুলী ইপিজেডে কারখানায় আগুন॥

নিউজ ডেস্কঃ নগরের কর্ণফুলী ইপিজেডে এসকেডি ইনোভেশন নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) ভোর পৌনে ছয়টার দিকে কারখানার সেক্টর-১ আউটডোরে এ ঘটনা ঘটে । ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের পাঁচটি গাড়ি প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কর্ণফুলী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামসুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন