News71.com
 Bangladesh
 27 Nov 19, 12:28 PM
 135           
 0
 27 Nov 19, 12:28 PM

রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়॥

রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়॥

নিউজ ডেস্কঃ রংপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে।মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল শেষে এ ঘোষণা দেওয়া হয়। কমিটিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি ও সম্পাদককেই বর্তমান কমিটির সভাপতি-সম্পাদক করা হয়েছে।জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মমতাজ উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। এর আগে দীর্ঘ ১২ বছর পর মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় জেলা ও মহানগর কমিটির পৃথক কাউন্সিল অধিবেশন বসে টাউনহলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন