News71.com
 Bangladesh
 26 Nov 19, 08:54 PM
 172           
 0
 26 Nov 19, 08:54 PM

হলি আর্টিজান হামলা মামলার রায় ॥ সারাদেশে নিরাপত্তা জোরদার

হলি আর্টিজান হামলা মামলার রায় ॥ সারাদেশে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্কঃ বহুল আলোচিত হলি আর্টিজান হামলা মামলার রায় আগামীকাল বুধবার (২৭ নভেম্বর)। এই রায়কে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দারাও এ বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম ও কৃষ্ণ পদ রায় আদালত পাড়া পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা আগামীকাল আদালতের বিশেষ নিরাপত্তা নিয়ে লালবাগ ডিভিশন ও আদালতের ডিসি প্রসিকিউশনকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। ঢাকা মহানগর আদালতের হাজতখানার ওসি মঈনুল ইসলাম বলেন, 'হাজতখানা থেকে এজলাসে আসামিদের আনা-নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন