News71.com
 Bangladesh
 25 Nov 19, 01:27 PM
 127           
 0
 25 Nov 19, 01:27 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে পরশ-নিখিলের সাক্ষাৎ॥

প্রধানমন্ত্রীর সঙ্গে পরশ-নিখিলের সাক্ষাৎ॥

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। রোববার (২৪ নভেম্বর) রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান যুবলীগের নব-নির্বাচিত চেয়ারম্যান-সাধারণ সম্পাদক। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবীলগের সাবেক সাধারণ সম্পাদক হারুণ-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন