News71.com
 Bangladesh
 25 Nov 19, 01:06 PM
 124           
 0
 25 Nov 19, 01:06 PM

জিপিএইচের নতুন প্ল্যান্ট এশিয়ায় দৃষ্টান্ত হবে ॥ জামিলুর রেজা

জিপিএইচের নতুন প্ল্যান্ট এশিয়ায় দৃষ্টান্ত হবে ॥ জামিলুর রেজা

নিউজ ডেস্কঃ প্রযুক্তি ও প্রকৌশলগত দিক দিয়ে জিপিএইচ ইস্পাতের নতুন প্লান্ট এশিয়ার প্রথম দৃষ্টান্ত হিসেবে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সীতাকুণ্ডের কুমিরা জিপিএইচ ইস্পাতের নতুন প্লান্ট পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বুয়েটের শিক্ষক ড. খান মাহমুদ আমানাত, ড. এএফএম সাইফুল আমিন, ড. রাকীব আহসান ও ইউনাটেড গ্রুপের ভাইস-চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অতিথিরা সকালে প্লান্ট এলাকায় পৌঁছালে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান আলমগীর কবির ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল স্বাগত জানান।

এরপর মতবিনিময়কালে জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মাদ জাহাঙ্গীর আলম বলেন, কিংবদন্তিতুল্য প্রকৌশলী প্রফেসর জামিলুর রেজা চৌধুরী প্লান্ট পরিদর্শনে আমরা ধন্য। তার পরামর্শ ও অভিজ্ঞতা আমাদের আগামী যাত্রাপথের পাথেয় হয়ে থাকবে। জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মাদ আলামগীর কবির বলেন, গ্রাহকদের চাহিদা ও মান অনুযায়ী বিশুদ্ধ রড উৎপাদন ও সরবরাহের সব সক্ষমতা আমাদের রয়েছে। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলমাস শিমুল বলেন, অতীত থেকে আমরা বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি এবং তা অব্যাহত রয়েছে। জিপিএইচ বুয়েটের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর সঙ্গে সহযোগিতা চুক্তি সই করে গবেষণা, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং দেশের সমৃদ্ধির জন্য কাজ করছে। প্লান্ট সম্পর্কে সামগ্রিক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন দেন হেড অব প্রজেক্ট ড. সাঈদ সুমন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন