News71.com
 Bangladesh
 25 Nov 19, 01:04 PM
 135           
 0
 25 Nov 19, 01:04 PM

লবণ-পেঁয়াজ নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি॥ মোহাম্মদ নাসিম

লবণ-পেঁয়াজ নিয়ে নোংরা রাজনীতি করছে বিএনপি॥ মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দ্রব্যমূল্য অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। তারা দ্রব্যমূল্য নিয়েও রাজনীতি শুরু করেছে। বিএনপি লবণ নিয়ে চক্রান্ত করেছে, পেঁয়াজ নিয়ে চক্রান্ত করেছে। তারা চিরদিনই চক্রান্তের রাজনীতি করে। কোনদিনই গণতান্ত্রিক পথে ফিরে আসার রাজনীতি করেনি। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মুলিবাড়ী এলাকায় শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাসিম বলেন, লবণ আর পেঁয়াজ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। সরকার কাউকে ক্ষুধা নিয়ে রাজনীতি করতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আলোকিত হয়েছে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন