News71.com
 Bangladesh
 25 Nov 19, 11:15 AM
 91           
 0
 25 Nov 19, 11:15 AM

তুচ্ছ ঘটনায় ছেলের সামনে বাবাকে মারধর॥ অভিযুক্ত যুবক আটক

তুচ্ছ ঘটনায় ছেলের সামনে বাবাকে মারধর॥ অভিযুক্ত যুবক আটক

নিউজ ডেস্কঃ ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছেলের সামনে বাবাকে মারধরের ঘটনায় রিপন হাসান লিজু (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বুড়িরবাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ওই এলাকার নুর হকের ছেলে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার বুড়ির বাজারের রফিকুল ইসলামের ছেলে নোমান হাসান (১২) তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাটমিন্টন খেলছিল। এ সময় ওই গ্রামের নুর হকের ছেলে রিপন হাসান লিজু (২০) নোমানের শরীরে বাইসাইকেল তুলে দেয়। এতে আঘাত পেয়ে নোমান ঘটনাস্থলেই বসে কান্না করছিল।

বিষয়টি নোমানের বাবা রফিকুল ইসলাম জানতে পেয়ে ছেলেকে নিয়ে আঘাতকারী লিজুর বাবার কাছে তাদের দোকানে গিয়ে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লোহার পাইপ দিয়ে ছেলের সামনে রফিকুল ইসলামকে (৪০) মারধর করেন রিপন হাসান লিজু। স্থানীয়রা আহত রফিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা আমলে নিয়ে ঘাতক লিজুকে রাতেই গ্রেফতার করে। স্থানীয় থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক রিপন হাসান লিজুকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন