News71.com
 Bangladesh
 24 Nov 19, 11:38 AM
 203           
 0
 24 Nov 19, 11:38 AM

নিত্যপণ্যের বাজার নিয়ে জরুরি বৈঠকে বসছেন ৩ মন্ত্রী॥

নিত্যপণ্যের বাজার নিয়ে জরুরি বৈঠকে বসছেন ৩ মন্ত্রী॥

নিউজ ডেস্কঃ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও বাজার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আজ রবিবার জরুরি বৈঠকে বসছেন সরকারের তিন মন্ত্রী। এই তিন মন্ত্রী হলেন- শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুর ১২টায় রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চাল, ডাল, তেল ও পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুদ পরিস্থিতি এবং বাজারজাত নিয়ে এ বৈঠক তাদের। শনিবার এফবিসিসিআইয়ের জনসংযোগ কর্মকর্তা মোহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তিন মন্ত্রীর এই জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ ট্যারিফ কমিশন, প্রতিযোগিতা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আরও জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, গম, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, গরম মসলা, চিনি, লবণ, মাছ, মাংস ও পোল্ট্রির বছরব্যাপী চাহিদা, দেশে পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ-ব্যবস্থা, সরবরাহ ব্যবস্থাপনা ও যৌক্তিক মূল্য নির্ধারণের প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন